News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister Imran Khan : ইস্তফার জল্পনা উস্কে পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী ইমরান
Image

Prime Minister Imran Khan : ইস্তফার জল্পনা উস্কে পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী ইমরান

ইসলামাবাদ, ৩০ মার্চ (হি.স.) : আগামী রবিবার পাক পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভুটির কথা। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার বৈঠকের পরে সেই জল্পনা আরও দৃঢ় হয়েছে। ইমরান বুধবার সহযোগী এবং দলীয় নেতাদের সঙ্গে আলোচনার পরে জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর।


তার আগেই একের পর এক সহযোগী প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের উপর থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করছে। এই পরিস্থিতিতে ভোটাভুটির আগেই তিনি ইস্তফা দিতে পারেন বলে জল্পনা ক্রমশ বাড়ছে।৩৪২ আসনের পাক ন্যাশনাল সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ‘জাদু সংখ্যা’ ১৭২। ইমরানের নিজের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্য ১৫৫ জন। কিন্তু পিটিআই-এর বেশ কয়েক জন পার্লামেন্ট সদস্য ইতিমধ্যেই প্রকাশ্যে ইমরানের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এ ছাড়া বুধবার ইমরান সরকারের সমর্থন প্রত্যাহার করে নেওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)-এর ৭ এবং বালুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি)-র ৫ সদস্য রয়েছেন।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top