News Flash

  • Home
  • বিদেশ
  • Pakistan Imran Khan : পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ বাতিল করলেন ইমরান খান
Image

Pakistan Imran Khan : পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ বাতিল করলেন ইমরান খান

ইসলামাবাদ, ৩০ মার্চ (হি.স.) : অনাস্থা ভোটে হার এক রকম নিশ্চিত। এই পরিস্থিতিতে পূর্ব ঘোষিত জাতীর উদ্দেশে ভাষণ বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে এই ভাষণ দেওয়ার কথা ছিল। পাকিস্তান তেহরিক-ইনসাফের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ফয়জল জাভেদ খান টুইট করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ আজকের মতো বাতিল করা হয়েছে।


এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ জানান, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বড় ঘোষণা করবেন ইমরান খান। কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দেশবাসীর উদ্দেশে ইমরান কী বলেন, তা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই, পাকিস্তানের আপামর মানুষের আগ্রহ ছিল।সোমবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তার পরই বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ওই দিনই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্ক হবে বলে জানান তিনি।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top