News Flash

Image

Thief : তেলিয়ামুড়ায় পৃথক স্থানে তিন চোর ধৃত

তেলিয়ামুড়া, ৩০ মার্চ : তেলিয়ামুড়া থানাধীন তিনটি পৃথক পৃথক স্থান থেকে তিন সন্দেহভাজন চোরকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়ার ফল বাজার এলাকায় সন্দেহভাজন এক চোরকে ব্যবসায়ীরা আটক করে গণধোলাই দেন। তাতে ওই যুবক আহত হন। তাকে আটকে রেখে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক যুবকের নাম বিল্লাল মিয়া বলে পুলিশ জানিয়েছে। 


এছাড়া টমটমের ব্যাটারি সহ আরো একজনকে আটক করা হয়েছে। ব্যাটারি সহ হাতেনাতে আটক করে ওই চোরকে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। গণ ধোলাইয়ে সে আহত হয়। তাকে আটকে রেখে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর পাঠানো হয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


এদিকে খাসিয়া মঙ্গল এলাকায় আরও এক চোরকে আটক করা হয়। আটক চোরের নাম গুড্ডু দেববর্মা। সে বেশ কিছু চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে ‌। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে উত্তম-মধ্যম দেন এবং পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তিনটি ক্ষেত্রেই পৃথক পৃথক মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। 


প্রাথমিক তদন্তে জানা গেছে আটক তিন জনই পূর্বে চুরির ঘটনায় জড়িত রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিভিন্ন তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকায় গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তাতে ব্যবসায়ীসহ সাধারন মানুষ নিরাপত্তা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top