News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mohan Bhagwat: ১-৩ এপ্রিল নবরেহ উদযাপন, ভার্চুয়ালি কাশ্মীরি হিন্দুদের সম্বোধন করবেন মোহন ভাগবত

Mohan Bhagwat: ১-৩ এপ্রিল নবরেহ উদযাপন, ভার্চুয়ালি কাশ্মীরি হিন্দুদের সম্বোধন করবেন মোহন ভাগবত

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): আগামী ৩ এপ্রিল নবরেহ উদযাপন অনুষ্ঠানে কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। আগামী ১-৩ এপ্রিল ‘ত্যাগ ও শৌর্য্য দিবস’ উদযাপন করছে জম্মুর সঞ্জীবিনী শারদা কেন্দ্র। বিগত কয়েক বছর ধরেই ‘নবরেহ, ত্যাগ ও শৌর্য্য দিবস’ উদযাপন করছে সঞ্জীবিনী শারদা কেন্দ্র। আয়োজিত হয় বিভিন্ন সেমিনার, প্রবন্ধ রচনা ও ক্যুইজ প্রতিযোগিতা। নবরেহ উদযাপনের শেষ দিন কাশ্মীরি হিন্দুদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত।

সঞ্জীবিনী শারদা কেন্দ্র জানিয়েছে, ১ এপ্রিল ত্যাগ দিবস পালিত হবে, শ্রিয়া ভাটের স্মরণে, এরপর ২ এপ্রিল নবরেহ (নতুন বছরের প্রথম দিন) উদযাপিত হবে, নবরেহ সঙ্কল্প দিবস হিসেবে। ৩ এপ্রিল, শেষ দিন কাশ্মীরের অষ্টম শতাব্দীর রাজা ললিতাদিত্য মুক্তাপীড়ার সম্মানে শৌর্য্য দিবস পালিত হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top