News Flash

  • Home
  • দেশ
  • ফিরোজাবাদে আলুবোঝাই পিকআপ গাড়িতে ধাক্কা ট্রাকের, মৃত্যু ৫ জনের
Image

ফিরোজাবাদে আলুবোঝাই পিকআপ গাড়িতে ধাক্কা ট্রাকের, মৃত্যু ৫ জনের

ফিরোজাবাদ, ৩০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। মঙ্গলবার গভীর রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন একজন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের একটি টোল প্লাজার কাছে। দুর্ঘটনায় মৃতদের নাম-রাম বাহাদুর ওরফে ছোটু (১৯), রাহুল (১৭), ওয়ালি মহম্মদ (১৮)। বাকি দু’জনের নাম ও পরিচয় জানা যায়নি।

এসএসপি আশিষ তিওয়ারি জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে টোল প্লাজার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই পিকআপ গাড়িতে ধাক্কা মারে। মেরামতের জন্য পিকআপ গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, আগ্রার হাসপাতালে একজনের মৃত্যু হয়। পিকআপ গাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন, তাঁর চিকিৎসা চলছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top