News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : ১৪ এপ্রিল ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’-এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী
Image

PM Narendra Modi : ১৪ এপ্রিল ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’-এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): দেশের সব প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দিচ্ছেন নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যে নেহেরু মিউজিয়ামের পাশেই তৈরি হয়ে গিয়েছে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’। আগামী ১৪ এপ্রিল ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দেয়। ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কেই তথ্য থাকবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’য়। এই সংগ্রহশালায় ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন তিনি। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন। সেদিন এই পিএম সংগ্রহশালার পাশাপাশি আম্বেদকরকে নিয়েও তৈরি হওয়াএকটি সংগ্রহশালার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ।প্রধান্মন্ত্রী এদিন আম্বেদকর সংগ্রহশালাতেও যেতে অনুরোধ করেন বিজেপি সাংসদদের।

বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জীবন, তাঁর অবদান এসব নিয়ে নেহেরুর বাসভবনে একটি মিউজিয়াম আছে। তার পাশেই অন্যান্য সব প্রধানমন্ত্রীর অবদান নিয়ে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছে। ২৭০ কোটি টাকার এই প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়েছিল। ২০২০ সালের অক্টোবর মাসে এই সংগ্রহশালাটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বারবার কেন্দ্র সিদ্ধান্ত বদলানোয় কাজ শেষ হতে এতদিন সময় লেগে গেল। ঘটনা হল, একটা সময় শোনা যাচ্ছিল নেহেরু মিউজিয়ামকেই নাম বদলে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’ করা হতে পারে। তবে সূত্রের খবর, তেমন কিছু হচ্ছে না। নেহেরু মিউজিয়াম আগের মতই থাকছে। পাশে তৈরি হচ্ছে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’। –

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top