News Flash

  • Home
  • বিদেশ
  • Bangladesh : বুধবার থেকে ভ্রমণ ভিসায় সড়কপথে ভারতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা
Image

Bangladesh : বুধবার থেকে ভ্রমণ ভিসায় সড়কপথে ভারতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা

ঢাকা, ২৯ মার্চ (হি. স.) : বাংলাদেশি নাগরিকদের জন্য স্থলবন্দর খুলে দিল কেন্দ্রীয় সরকার। আগামীকাল বুধবার থেকে ভ্রমণ ভিসায় সড়কপথে ভারতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। তবে আপাতত বেনাপোল ও আখাউড়া স্থল বন্দর দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে এই সুখবর জানানো হয়েছে।

করোনা সংক্রমণের কারণে দুই দেশের নাগরিকদের সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছিল। গত দু’বছ ধরে বন্ধ রয়েছে সড়ক পথে ভিসা প্রদান। গত ১৫ নভেম্বর থেকে ভারতীয় দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক বা ভ্রমণ ভিসা দেওয়া শুরু করেছিল। কিন্তু শুধুমাত্র আকাশপথেই ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছিল। ফলে আর্থিক কারণে অনেকেই সেই সুযোগ নিতে পারছিলেন না। সড়কপথ ও রেলপথে পর্যটক ভিসা চালু না করায় দু’দেশের মধ্যে ট্রেন পরিষেবাও চালু করা সম্ভব হয়নি।
ঈদকে উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভারতীয় বাজার খুলে দিতে অবশেষে ভিসার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে ভারতীয় দূতাবাস। বুধবার থেকে যেমন সড়কপথে ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা, তেমনই যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু আকাশপথে ভ্রমণে অনুমোদন ছিল, তারা সেই ভিসা রূপান্তরিত করে সড়কপথে ভারতে যেতে পারবেন। তার জন্য নির্ধারিত ফি দিতে হবে।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top