News Flash

Image

Attack : উদয়পুরে এক যুবক গুরুতর আহত ইটের আঘাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ উদয়পুর এর পূর্ব গোকুলপুর ৫ নম্বর ওয়ার্ডে এক যুবককে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে অপর এক ব্যক্তি৷ইটের আঘাতে আহত যুবকের নাম অরূপ পাল৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে৷ ইটের আঘাতে মাথা ফেটে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে৷

এ ব্যাপারে রাধা কিশোর পুর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আহত যুবক অরূপ পাল জানায় সে রেশন থেকে রেশন সামগ্রী নিয়ে বাড়িতে যাচ্ছিল৷ তখন ওই রাস্তায় তাকে আটক করে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়৷ অভিযুক্ত ব্যক্তির নাম মাখন সূত্রধর৷ মাখন সূত্রধর সম্পর্কে আক্রান্ত যুবককে মেসোমশাই বলে জানা গেছে৷ তার বিরুদ্ধে থানায় সুনিদৃষ্ট মামলা গৃহীত হয়েছে৷ কেন এই ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে আক্রান্ত যুবক জানায় এ ব্যাপারে সে কিছুই জানেনা৷ হঠাৎ রাস্তায় তার উপর ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেছে৷

পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে জানা গেছে৷ তাকে আটক করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top