News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেল : বেশী দামে ভোজ্য তেল বিক্রি, রাজধানীর বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযান
Image

তেল : বেশী দামে ভোজ্য তেল বিক্রি, রাজধানীর বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ অর্থবছরের শেষ লগ্ণে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র ভোজ্যতেলের অতিরিক্ত মূল্য আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে৷ অধিক মূল্য আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এসব বিষয়ে প্রশাসনের নজরে আনা হয়েছে৷ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে হানা দেওয়া হয়৷ সদরের অতিরিক্ত মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনের প্রতিনিধিদলটি মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে৷ ভোজ্যতেলের অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা বন্ধ করার লক্ষ্যেই প্রশাসনের এই অভিযান বলে জানা যায়৷

অভিযান চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদরের অতিরিক্ত মহকুমা শাসক জানান, একাংশের ব্যবসায়ী এ ধরনের চক্রে জড়িত রয়েছে৷ তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে৷ কৃত্রিম সংকট তৈরি করে কিংবা নিজেরা ইচ্ছেমত ভোজ্য তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধি করার চেষ্টা করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তবে এদিন অভিযান চালানোর সময় একজন ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে৷ ওই ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ ব্যবসায়ীরা প্রশাসনকে এসব বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে৷

উল্লেখ্য রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সবকটি বাজারেই ভোজ্যতেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রিক অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগ উঠেছে৷ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ আয় ক্ষমতা বৃদ্ধি না পেলেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় সংসার প্রতিপালন করা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে উঠেছে৷

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top