News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Strike : দেশব্যাপী ধর্মঘটের প্রথম দিনেই ধর্মঘট রাজ্যে পুরোপুরি ব্যর্থ
Image

Strike : দেশব্যাপী ধর্মঘটের প্রথম দিনেই ধর্মঘট রাজ্যে পুরোপুরি ব্যর্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা টানা দু’দিনের দেশব্যাপী ধর্মঘটের প্রথম দিনেই ধর্মঘট এই রাজ্যে পুরোপুরি ব্যর্থ হয়েছে৷  প্রথম দিনে বন্ধ আহ্বানকারীরা অবশ্য কোথাও পিকেটিং করে নি৷ অবশ্য রাজ্য সরকার এবং শাসক দল এ ব্যাপারে আগে থেকেই কঠোর মনোভাব গ্রহণ করে৷

রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বন্ধের দিন কোন সরকারি কর্মচারী সুকল অফিস কিংবা নিজ দপ্তরে কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সরকারি এই কড়া নির্দেশ এর ফলে সরকারি  কর্মচারীরা একপ্রকার বাধ্য হয়ে কর্মস্থলে যেতে হয়েছে৷রাজ্যের সর্বত্র অফিস-আদালত সুকল-কলেজ খোলা ছিল৷ উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য৷

ব্যবসায়ী সমিতি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার আগাম ঘোষণা করেছিল৷ স্বাভাবিক কারণ এই বন্ধের দিনে ব্যবসায়ীরা তাদের সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রাখেন৷ রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল৷ ধর্মঘটকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷ বন্ধকে ব্যক্ত করায় শাসকদলের তরফ থেকে সকল স্তরের জনগণকে অভিনন্দন জানানো হয়েছে৷

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top