News Flash

  • Home
  • বাণিজ্য
  • Strike: বনধের সমর্থনে বন্ধ ব্যাঙ্ক, এটিএম পরিষেবাও থমকে পশ্চিমবঙ্গে
Image

Strike: বনধের সমর্থনে বন্ধ ব্যাঙ্ক, এটিএম পরিষেবাও থমকে পশ্চিমবঙ্গে

কলকাতা, ২৮ মার্চ (হি.স.): রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ধর্মঘটের ভালোই প্রভাব লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গে। কলকাতা হোক অথবা শহরতলি সোমবার রাজ্যের সর্বত্রই বন্ধ ছিল সমস্ত ব্যাঙ্ক। কোথাও কোথাও আবার এটিএম-এর ঝাঁপও ছিল বন্ধ। ফলে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা। এই ভোগান্তি চলবে মঙ্গলবারও।

গত শনিবার থেকে রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে, তার উপর সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট। টানা ৪ দিন বন্ধ থাকার চরম ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা, তা বলাই বাহুল্য। ব্যাঙ্ক বন্ধের পাশাপাশি এটিএম পরিষেবাও এদিন বন্ধ থাকায় সমস্যায় পড়েন বহু মানুষ। ব্যাঙ্ক কর্মীরা এদিন বেসরকারীকরণের প্রতিবাদে স্লোগানও দিতে থাকেন।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top