News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : পৃথক স্থানে বাড়িতে ও দোকানে চোরের হানা, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী লুট
Image

Thief : পৃথক স্থানে বাড়িতে ও দোকানে চোরের হানা, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মার্চ৷৷ বামুটিয়া এবং পশ্চিম লক্ষীবিল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷
ঘটনার বিবরণে জানা যায় বামুটিয়া তালতলা বাজারে গতকাল রাতে কল্যাণ দত্তের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ রবিবার সকালে স্থানীয় লোকজন রা কল্যাণ দত্তের দোকানের দরজা খোলা দেখে তাকে খবর দেন৷ খবর পেয়ে দোকান মালিক কল্যাণ দত্ত ছুটে আসেন৷ দোকানে এসে তিনি লক্ষ্য করেন পেছনের জানালার গ্রিল ভেঙ্গে চুরে ভিতরে ঢুকে৷ দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল৷ চোরেরা সিসি ক্যামেরার তার খুলে সংযোগ বিচ্ছিন্ন করে এই চুরির ঘটনা সংঘটিত করেছে৷ দোকান মালিক কল্যাণ দত্ত জানান নগদ ৩৫০০০ টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা৷

এ ব্যাপারে দোকানের মালিক বামুটিয়া পুলিশ ফাঁড়িকে অবগত করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার তদন্ত করেছে৷ তবে চুরি যাওয়া টাকা ও জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ তালতলা বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় লোকজনর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন৷


এদিকে বিশালগড়ের পশ্চিম লক্ষীবিল এলাকার ধীরেন্দ্র দেবনাথ এর বাড়িতে চুরেরা হানা দিয়ে নগদ টাকা এবং সোনা গয়না সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ জানা যায় বাড়ির মালিক ধীরেন্দ্র দেবনাথ ও পরিবারের লোকজন রা বাড়িতে ছিলেন না৷ তাদের অনুপস্থিতির সুযোগক কাজে লাগিয়ে এই চোরের দল ঘরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে৷ এ ব্যাপারে বিশালগড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চুরির ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম লক্ষীবিল এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top