News Flash

Image

Arrested : বিলোনীয়ায় মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷  দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ৮০ ফুট এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ আটক মাদক ব্যবসায়ীর নাম গৌতম সাহা৷ তার এ পাঁজর থেকে হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷

ঘটনার বিবরণে জানা যায় শনিবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ ৮০ ফুট এলাকার গৌতম সাহার বাড়িতে তল্লাশি চালায়৷তল্লাশি চালানোর সময় তার হেফাজত থেকে হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ অভিযোগ সে হেরোইনসহ গাজা কারবারি জড়িত রয়েছে৷৷ এলাকার যুবকদের কাছে সে হেরোইন সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে বলে অভিযোগ৷ আটক নেশা কারবারি গৌতম সাহার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে বিলোনিয়া থানার পুলিশ৷

আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করার চেষ্টা করা হবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top