News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide : হাতিপাড়ায় মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

Suicide : হাতিপাড়ায় মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ এয়ারপোর্ট থানা এলাকার হাতিপাড়ায় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত মহিলার নাম বাসনা দেবনাথ৷ স্বামীর নাম জয়ন্ত দেবনাথ৷ বাসনা দেবনাথের স্বামী জয়ন্ত দেবনাথ তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পাড়া-প্রতিবেশীদের খবর দেন এবং খবর পাঠানো হয় এয়ারপোর্ট থানার পুলিশকে৷

খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে মৃত গৃহবধূর স্বামী জয়ন্ত দেবনাথ জানান কেন সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না৷ পারিবারিক কোনো অশান্তি ছিল না বলেও তিনি দাবি করেন৷ অবশ্য এখনো পর্যন্ত আমৃত গৃহবধূ বাসনা দেবনাথের বাপের বাড়ি তরফ থেকেও থানায় কোন ধরনের অভিযোগ জানানো হয়নি৷ স্বাভাবিক কারণেই এয়ারপোর্ট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

এই মৃত্যুর পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাতিপারা এলাকার সাধারণ মানুষ জন৷

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top