News Flash

  • Home
  • দেশ
  • CM Mamata Banerjee : শিলিগুড়ির গোঁসাইপুরে তিন জেলার ১১টি সরকারি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

CM Mamata Banerjee : শিলিগুড়ির গোঁসাইপুরে তিন জেলার ১১টি সরকারি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ২৭ মার্চ (হি.স.) : উত্তরবঙ্গ সফরে রবিবার শিলিগুড়ির গোঁসাইপুরে তিন জেলার ১১টি সরকারি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই জনপ্রতিনিধিদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন পাহাড়ের তিন জেলায় মোট ১১ টি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১১০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, আইনি জটিলতার জন্য পাহাড়ে জমির পাট্টা বিলি করা যায়নি এতদিন। এবারের সফরে তিনি তা বিলি করবেন। মুখ্যমন্ত্রী বলেন, “মন দিয়ে কাজ করুন। মানুষের জন্য কাজ করুন।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, “আমার কোনও ছুটি নেই। উত্তরবঙ্গে থাকি কিংবা দক্ষিণবঙ্গে থাকি, আমাকে রোজ কাজ করতে হয়। কারণ মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। মানুষের জন্য আমি এখানে।” গৌতম দেব-সহ উত্তরবঙ্গের একাধিক নেতার নাম করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একই বার্তা দিলেন পঞ্চায়েতের প্রতিনিধিদের উদ্দেশেও।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top