News Flash

  • Home
  • দেশ
  • Arrested : মালদা জেলা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক
Image

Arrested : মালদা জেলা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

মালদা, ২৭ মার্চ (হি.স.) : রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে অস্ত্র উদ্ধারে গোটা রাজ্যে চলছে পুলিশি অভিযান । এমনই এক পুলিশি অভিযানে মালদা জেলা ইংরেজবাজার থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করল বামনগোলা থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় মালদার বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। শ্রীপুর শিবমন্দির এলাকা থেকে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মিলন মণ্ডল (২৫)। বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস জানান, জগদলা পঞ্চায়েতের শ্রীপুর শিবমন্দির এলাকায় ওই যুবককে একা ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে আটক করে তল্লাশি চালিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। রবিবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top