News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : ‘গোটা বিশ্বকে নিজের যোগ্যতা দেখিয়ে দিয়েছে ভারত’, ‘মন কি বাত’ অনুষ্ঠানে দাবি প্রধানমন্ত্রী মোদীর
Image

PM Narendra Modi : ‘গোটা বিশ্বকে নিজের যোগ্যতা দেখিয়ে দিয়েছে ভারত’, ‘মন কি বাত’ অনুষ্ঠানে দাবি প্রধানমন্ত্রী মোদীর

চিত্তুর, ২৭ মার্চ (হি.স.) : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে ৪০০ বিলিয়ন ইউএস ডলার রপ্তানি রেকর্ডের এই “গুরুত্বপূর্ণ কৃতিত্ব” এর জন্য জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্যই কেন্দ্র পরিসংখ্যান দিয়ে ঘোষণা করেছে, “গত অর্থবর্ষে ভারত ৪০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য বিদেশে রপ্তানি করেছে। সেই পরিসংখ্যানকে সামনে রেখে মোদী এদিন দাবি করলেন, আজ গোটা বিশ্বে ভারতের পণ্যের চাহিদা বাড়ছে। ভারত আজ গোটা বিশ্বের কাছে নিজের সামর্থ্য, নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে।

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদিন বলেন,”ভারত ৪০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছে। এটা আমাদের সামর্থ্য এবং সম্ভাবনার প্রমাণ। এই সাফল্য শুধু অর্থনৈতিক নয়। এর অর্থ বিশ্বজুড়ে বাড়ছে ভারতীয় পণ্যের চাহিদা। আজ দেশের বিভিন্ন প্রান্তের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। একটা সময় ভারতের পণ্য রপ্তানির পরিমাণ ছিল বছরে ১০০ বিলিয়ন থেকে ১৫০ বিলিয়ন। কিন্তু আজ সেটা ৪০০ বিলিয়নে পৌঁছে গিয়েছে।” মোদির বক্তব্য, আমাদের কৃষক, শিল্পপতি এবং পণ্য উৎপাদকদের যোগ্যতা ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যের সংখ্যা বাড়িয়ে চলেছে।


প্রধানমন্ত্রীর দাবি, ভারতের এই সাফল্য আগামী দিনে আরও বড় সাফল্যের সোপান হতে পারে। তিনি বলছেন, “সব ভারতীয় যখন স্থানীয় পণ্যের প্রচার করবেন অর্থাৎ সবাই যখন একসঙ্গে লোকালের জন্য ভোকাল হোন, তখন লোকাল পণ্যের গ্লোবাল পণ্যে পরিণত হতে সময় লাগে না। ভারত এক হলেই শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন সফল হবে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top