News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah : চণ্ডীগড়ে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন অমিত শাহ
Image

Amit Shah : চণ্ডীগড়ে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন অমিত শাহ

চণ্ডীগড়, ২৭ মার্চ (হি.স.) : রবিবার চণ্ডীগড়ে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (আইসিসিসি) উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইসিসিসি-র অধীনে প্রায় দুহাজারটি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে।

আইসিসিসির প্রধান কাজ নাগরিক পরিষেবা যেমন জল, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ইত্যাদির সঙ্গে একীভূত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের গভর্নর এবং চণ্ডীগড়ের প্রশাসক বনওয়ারিলাল পুরোহিত।

এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে শাহ বলেন, “আমি নিশ্চিত যে চণ্ডীগড় আগামী দিনে, ভারত ও বিশ্বের অন্যতম উন্নত শহর হয়ে উঠবে।” তিনি আরও বলেন, আইসিসিসি এমন একটি পদক্ষেপ যা শুধুমাত্র চণ্ডীগড়কে নিরাপদ করে তুলবে না তবে নাগরিক-কেন্দ্রিক পরিষেবাগুলির সরবরাহকেও উন্নত করবে।


স্বরাষ্ট্রমন্ত্রী এখানে সেক্টর ১৭-এ চণ্ডীগড় হাউজিং বোর্ডের নতুন অফিস ভবনেরও এদিন উদ্বোধন করেন।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top