News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা কংগ্রেসের, লক্ষ্য উপনির্বাচন
Image

সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা কংগ্রেসের, লক্ষ্য উপনির্বাচন

আগরতলা, ২৬ মার্চ (হি. স.) : ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সাংগঠনিক তৎপরতা আরো বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে শনিবার পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের আইসিসির সাধারণ সম্পাদিকার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 বৈঠকে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থী দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস দল অংশ  নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এআইসিসির সাধারণ সম্পাদিকা বলেন, দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। অতীতের যাবতীয় মলিনতা কাটিয়ে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই দলীয় নেতৃত্ব অগ্রসর হচ্ছেন। উপনির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচনে কংগ্রেস দল আশানুরূপ ভালো ফলাফল করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top