News Flash

  • Home
  • বিদেশ
  • Canada : সঙ্কট কাটাতে ইউরোপে তেল রফতানি বাড়াচ্ছে কানাডা
Image

Canada : সঙ্কট কাটাতে ইউরোপে তেল রফতানি বাড়াচ্ছে কানাডা

কানাডা, ২৫ মার্চ (হি.স.) : রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর নির্ভরশীল জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পরে ইউরোপের দেশগুলো তাই সংকটে পড়েছে। এই অবস্থায় ইউরোপে তেল রফতানি বাড়াচ্ছে কানাডা । বৃহস্পতিবার কানাডা সরকার জানিয়েছে, সংকটকালে তেলের রপ্তানি ৫ শতাংশ বাড়াতে পারে তারা।


ইউক্রেনে সামরিক অভিযান শুরু করায় রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশ। কিন্তু গ্যাস এবং তেল আমদানি বন্ধ করতে পারেনি। রাশিয়াও সেই সুযোগ ব্যবহার করেছে। দেশটি জানিয়েছে, এবার থেকে গ্যাস এবং তেল রুবল দিয়ে কিনতে হবে। আর এই সংকটকালে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে কানাডা। প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার আছে দেশটিতে।


বৃহস্পতিবার কানাডা সরকার জানিয়েছে, সংকটকালে তেলের রফতানি ৫ শতাংশ বাড়াতে পারে তারা। এই তেল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হবে। বস্তুত পাঁচ শতাংশ রফতানি বাড়ানোর অর্থ দিনে তিন লাখ অতিরিক্ত ব্যারেল তেল। কূটনীতিকরা মনে করছেন, সংকটকালে এই তেল সাময়িক সমস্যার সমাধান করবে। ইউক্রেনে আগ্রাসন চালানোর পরে রাশিয়াকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। কিন্তু দেশটির প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা সম্ভব নয় ইউরোপের পক্ষে। রাশিয়ার পাঠানো গ্যাসের ওপরই ইউরোপের অধিকাংশ দেশ কমবেশি নির্ভরশীল। তাই নিষেধাজ্ঞা জারি করলেও এখনও রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে জার্মানির মত দেশগুলো।এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পাল্টা চাপ তৈরি করেছেন। তবে রুবলে গ্যাস কেনার এই প্রস্তাবে রাজি নয় জার্মানিসহ ইউরোপের দেশগুলো।

Releated Posts

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top