News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে গঙ্গানগরে অবরোধ
Image

Protest : রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে গঙ্গানগরে অবরোধ

গন্ডাছড়া, ২৫ মার্চ : রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে গন্ডাছড়া আমবাসা রোডের গঙ্গানগরে পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ। 

সংবাদ সূত্রে জানা গেছে, গঙ্গানগর বাজার ও পার্শ্ববর্তী জনবসতি গুলিতে বেশ কিছুদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট চলছে। এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানীয় জল এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে এলাকার জনগণ এবং ব্যবসায়ীরা বেশ কয়েকবার স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 স্থানীয় শাসক দলের নেতাদেরকেও বিষয়টি অবগত করেছেন স্থানীয় জনগণ। কিন্তু প্রশাসন এবং স্থানীয় নেতৃত্বের তরফ থেকে পানীয় জলের সুবন্দোবস্ত করা এবং রাস্তাঘাট সংস্কার করার সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত নিরাশ হয়ে এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ বাধ্য হয়েই শুক্রবার সকাল থেকে গঙ্গানগর এলাকায় আমবাসা গন্ডাছড়া পথ অবরোধ করেন।

 অবরোধের ফলে অবরোধ স্থলের দু’পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়। তাতে জনদুর্ভোগ চরমে আকার ধারণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ নিরাপত্তাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ ছুটে আসেন। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন। অবরোধকারীরা প্রশাসনের কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়ে দেন পানীয় জলের সুবন্দোবস্ত এবং রাস্তাঘাট সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়া হলে তারা কোনোভাবেই অবরোধ প্রত্যাহার করবেন না। 

শেষ পর্যন্ত চাপের মুখে প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, খুব শীঘ্রই এলাকায় ট্যাংকারে করে পরিস্রুত পানীয় জল সরবরাহ এবং রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করা হবে। প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। দাবি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে এলাকাবাসী আবারো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top