News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বইমেলা : ভারত ও বাংলাদেশের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে : কে এম খালিদ
Image

বইমেলা : ভারত ও বাংলাদেশের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে : কে এম খালিদ

আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : ভারত ও বাংলাদেশের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে। ৪০ তম বইমেলা উপলক্ষে ত্রিপুরা সফরে এসে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি জানান, আজ ৪০তম আগরতলা বইমেলায় অংশগ্রহণ করব। আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হব।

আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী ত্রিপুরায় প্রবেশ করেছেন। তাঁর সাথে বাংলাদেশের একটি সংস্কৃতিক দল এসেছে। এদিন বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ ত্রিপুরায় প্রবেশ করলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও আগরতলা স্থলবন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী। সাথে ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস।

এদিন তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগরতলায় ৪০তম বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বই মেলায় আমরা সব সময়ই অংশগ্রহণ করে থাকি। তিনি জানান, ভারত সরকারের আমন্ত্রনে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। এছাড়াও আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক মতবিনিময় হবে।

তাঁর কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে। ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু প্রতীম রাষ্ট্র ও প্রতিবেশী। তাঁর দাবি, কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ ভারতে বাস করেন। ২৬ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে ভারতে রয়েছেন ১০ কোটি। বাংলাদেশে দেশে আছে ১৬ কোটি।

এদিকে, তিনি আগামীকাল আগরতলা স্থিত সহকারী হাই কমিশন অফিসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top