News Flash

  • Home
  • দিনের খবর
  • Ramapati Shastri : উত্তরপ্রদেশের প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন রমাপতি শাস্ত্রী
Image

Ramapati Shastri : উত্তরপ্রদেশের প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন রমাপতি শাস্ত্রী

লখনউ, ২৩ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বুধবার রমাপতি শাস্ত্রীকে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করেছেন। চার সদস্যের একটি প্যানেল বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক শাস্ত্রীকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত করেছে।


যদিও মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ নেওয়ার পরে একজন নতুন স্পিকার নির্বাচিত হবেন। তিনি প্রোটেম স্পিকার শাস্ত্রী নবনির্বাচিত বিধায়কদের শপথ পড়াবেন। আগামী ২৬ মার্চ রাজ্যপাল প্রোটেম স্পিকারকে শপথ পাঠ করাবেন।যোগী আদিত্যনাথ সম্ভবত ২৫ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন বলে সূত্রের খবর।


প্রসঙ্গত, গত ৩৭ বছরে আদিত্যনাথই হবেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে পূর্ণ মেয়াদ শেষ করে ক্ষমতায় ফিরবেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top