News Flash

Image

Dead Body : রেলে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

আগরতলা, ২৩ মার্চ : তেলিয়ামুড়া মেলাপাথর এলাকায় রেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম নিলু রানী দাস।

 সংবাদ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা মহিলা রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে পড়ে। তখনই তিনি রেলে কাটা পড়ে মারা যান। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে মহিলার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং রেল পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

 ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।  সংবাদ সূত্রে আরো জানা গেছে ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনের নিচে কাটা পড়ে এই মহিলার মৃত্যু হয়েছে। মহিলার অসাবধানতার কারণেই ঘটনাটি ঘটেছে বলেও স্থানীয় মানুষ অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী

আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

হঠাৎ দোকান সরানোর নির্দেশ, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা

আগরতলা, ১৫ জুন : আগরতলার পোস্ট অফিস চৌহমনী এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের আগামী…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ১৫ জুন : তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায় আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছর…

ByByTaniya Chakraborty Jun 15, 2026
Scroll to Top