News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বিহারের: রাষ্ট্রপতি; সার্বিক মঙ্গল কামনা প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বিহারের: রাষ্ট্রপতি; সার্বিক মঙ্গল কামনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): বিহার দিবস উপলক্ষ্যে বিহারের সমস্ত নাগরিককে হার্দিক অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উন্নয়নের নতুন নতুন রেকর্ড গড়তে থাকুক বিহার, এই কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯১২ সালের ২২ মার্চ বিহারের গঠন হয়েছিল। মঙ্গলবার টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “বিহার দিবসে সে রাজ্যের নাগরিকদের শুভেচ্ছা! বিহারের একটি গৌরবময় অতীত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখানকার পরিশ্রমী ও মেধাবীরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিহারের রাজ্যপাল হিসেবে আমি সেখানকার মানুষের কাছ থেকে অগাধ স্নেহ পেয়েছি। এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।”

বিহার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, বিহারের সার্বিক মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিহারের সমস্ত ভাই ও বোনেদের বিহার দিবসের শুভেচ্ছা। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই রাজ্যটি উন্নতির নতুন রেকর্ড গড়তে থাকুক, এটাই কামনা করছি।”

Releated Posts

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top