News Flash

Image

গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিশ্রামগঞ্জ, ২১ মার্চ : বিশ্রামগঞ্জে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম রবীন্দ্র দেববর্মা। 

জানা গেছে, ওই বৃদ্ধ বাড়ি থেকে বিশ্রামগঞ্জে রাবার শিট বিক্রি করার জন্য আসছিলেন। তখনই রাস্তায় পেছন দিক থেকে আসা একটি ওয়াগনার গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই বৃদ্ধ। তাতে তিনি গুরুতর ভাবে আহত হন। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 বিশ্রামগঞ্জ থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গাড়িচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top