News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নরসিংগড়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ আগামী ৭-৮ মাসের মধ্যে শেষ হবে : ক্রীড়ামন্ত্রী
Image

নরসিংগড়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ আগামী ৭-৮ মাসের মধ্যে শেষ হবে : ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ২১ মার্চ : ত্রিপুরা আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে সহসাই। নরসিংগড়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ আগামী ৭-৮ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নের উত্তরে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ২০১৭ সালের ২০ আগস্ট প্রাথমিকভাবে এই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই স্টেডিয়ামের নির্মাণ কাজের জন্য ১৮৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আর্থিক অনুদানে এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। 

অতিরিক্ত প্রশ্নে সিপিএম বিধায়ক ভানু লাল সাহা বলেন, ২০১৭ সালের অগাস্ট মাসে ওই প্রকল্পটি শুরু হয়েছিল। ঝারখন্ডের একটি সংস্থাকে ওই স্টেডিয়াম নির্মাণের বরাত দেওয়া হয়েছিল। কিন্ত, ওই সংস্থা কাজ করতে অস্বীকার করেছিল। ফলে, পরবর্তীতে ওই প্রকল্পের কাজ অন্য সংস্থার হাতে ন্যস্ত করা হয়েছিল। তিনি বলেন, শুনতে পেয়েছি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ সহসাই সমাপ্ত হবে। এক্ষেত্রে ত্রিপুরা সরকারের তরফে কাজের গতি বাড়ানোর জন্য তদ্বির করতে অনুরোধ জানান তিনি। তিনি চাইছেন, শীঘ্রই ত্রিপুরায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করার সুযোগ হোক।

এবিষয়ে ক্রীড়া মন্ত্রী বলেন, করোনা অতিমারীর দরুণ এমনিতেই বছর দুয়েক স্টেডিয়ামের নির্মাণ কাজ করা যায়নি। এরপর কাজ শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) স্টেডিয়ামের নির্মাণ কাজ যাতে খুব সহসাই শেষ করে সেজন্য তাদের অনুরোধ করা হবে বলে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top