News Flash

  • Home
  • দেশ
  • Fire: মালবাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৮টি দোকান
Image

Fire: মালবাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৮টি দোকান

ক্রান্তি, ২১ মার্চ (হি. স.) : জলপাইগুড়ির লাটাগুড়ি- ক্রান্তিগামী রাজ্য সড়কের ধনতলা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি দোকান। রবিবার গভীর রাতে আনুমানিক দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে দীর্ঘ প্রচেষ্টার পরে ময়নাগুড়ি ও মালবাজারের দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজারের একটি মোবাইল দোকানে প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। একে একে মিষ্টির দোকান, সাইকেলের দোকান, মুদি দোকানে আগুন ছড়িয়ে পরে। মুদি দোকানদার সফিয়ার রহমান জানান, তিনি দোকান ঘরেই ঘুমাচ্ছিলেন। পাশেই ধরলা সেতুর সামনে টহলদারির কাজ চালাচ্ছিল সিভিক ভলান্টিয়াররা। আগুনের ফুলকি দেখতে পেয়ে ঘুমন্ত অবস্থায় থাকা সফিয়ার রহমানকে ডাকাডাকি করলে দোকান থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। তবে দোকানে মজুত রাখা মুদি সামগ্রী ও নগদ কয়েক হাজার টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি পরপর দোকানে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top