News Flash

  • Home
  • খেলা
  • Ben Stokes: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত শতরান স্টোকস-র
Image

Ben Stokes: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত শতরান স্টোকস-র

ওভাল, ১৮ মার্চ (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে দুরন্ত শতরান করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। একসঙ্গেই টেস্টে বড় নজির গড়লেন তিনি। টেস্টে ৫০০০ রান ও ১৫০ উইকেট নেওয়া অলরাউন্ডারদের তালিকায় ঢুকেছেন তিনি।

টেস্টে ৫০০০ রান ও ১৫০ উইকেট নেওয়া অলরাউন্ডারদের তালিকায় যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। ১৬৬ টেস্টে তাঁর রান ১৩২৮৯। উইকেটের সংখ্যা ১৬৬। বাকিদের মধ্যে গ্যারি সোবার্সের রান ৯৩ টেস্টে ৮০৩২। উইকেট নিয়েছেন ২৩৫টি। কপিল দেব ১৩১ টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ইয়ান বথামের ১০২ টেস্টে ৫২০০ রান ও ৩৮৩ উইকেট রয়েছে। ৭৮ টেস্টে স্টোকসের রান ৫০২১। ১৭০টি উইকেট নিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুর দিকে কিছুটা ধরে খেললেও পরে ২৩ রান থেকে ৮৯ রানে পৌঁছতে মাত্র ৩৭ বল নেন তিনি। কোনও বোলারকেই রেয়াত করেননি স্টোকস। তাঁর দাপটে দ্বিতীয় দিন প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে ১২৫ রান তোলে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১২৮ বলে ১২০ রান করে আউট হন স্টোকস। ১১টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। স্টোকসের আগে শতরান করেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ১৫৩ রান করে আউট হন তিনি।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top