News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় লক্ষ্য স্বনির্ভরতা ও আধুনিক ভারত : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় লক্ষ্য স্বনির্ভরতা ও আধুনিক ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে বড় লক্ষ্য হল স্বনির্ভর ভারত, আধুনিক ভারত। স্বাধীনতার এই অমৃতকালে আমাদের সংস্কার, সম্পাদন ও রূপান্তরকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন-এর ৯৬ তম কমন ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত যখন স্বাধীনতার ১০০ তম বছরে পদার্পণ করবে, তখন আমাদের মধ্যে অনেকেই হয়তো থাকব না। কিন্তু আপনাদের এই ব্যাচ তখনও থাকবে, আপনারাও থাকবেন। স্বাধীনতার এই অমৃতকাল আগামী ২৫ বছরে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭৫ বছরে আমরা যে গতিতে প্রগতি করেছি, তার থেকে বহুগুণ দ্রুত এগিয়ে যাওয়ার সময় এসেছে। আগামী বছরগুলিতে আপনারা কোনও জেলা, কোনও বিভাগ, কোথাও একটি বিশাল অবকাঠামো প্রকল্প আপনার তত্ত্বাবধানে পরিচালনা করবেন। সর্বদা আপনাদের মাথায় রাখতে হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য হল-আত্মনির্ভর ভারত, আধুনিক ভারত।” সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “ফাইল এবং ফিল্ডের মধ্যে পার্থক্য বুঝে কাজ করতে হবে আপনাদের। আপনি ফাইলে আসল অনুভূতি পাবেন না। অনুভূতির জন্য আপনাকে ফিল্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে।”

Releated Posts

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top