News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ : অমিত শাহ
Image

Amit Shah: সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছেন, “সমগ্র দেশের ভূগোল ও ইতিহাসকে আমরা যদি নিবিড়ভাবে অধ্যয়ন করি, তাহলে বোঝা যাবে সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ। একটি সমান সংস্কৃতির কারণে আমরা একত্রিত হয়ে একটি দেশে উন্নীত হয়েছি। আমাদের এই যাত্রা হাজার হাজার বছরের।” বৃহস্পতিবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দশমতম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিজের ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “স্বাধীনতার পর ভূমিমার্গের দিকে যতটা নজর দেওয়ার দরকার ছিল, ততটা দেওয়া হয়নি। কিন্তু, যখন এক্ষেত্রে নজর দেওয়া হয় তখন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়। এই ১০ বছরের মধ্যেই ৭০-৭৫ বছরের যে অভাব ছিল তা পূরণে অনেক বড় যাত্রা সম্পূর্ণ করেছে ল্যান্ড পোর্ট অথরিটি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করে বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন যতগুলি পৃথক উপক্রম রয়েছে, তার মধ্যে সবথেকে কম সময়ের ল্যান্ড পোর্ট অথরিটি। কিন্তু, মাত্র ১০ বছর সময়েই নিজ উদ্দেশ্যের পূর্তির জন্য অনেক বড় যাত্রা পূরণ করেছে।” অমিত শাহ এদিন আরও বলেছেন, “আমাদের বাণিজ্যিক করিডোর খুবই অত্যাবশ্যক। ৭টি দেশের (চিন, পাকিস্তান, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ) সঙ্গে স্থল সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগের মুখোমুখি হই আমরা।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top