News Flash

  • Home
  • দেশ
  • ১৯-২১ মার্চ ভারী বৃষ্টির শঙ্কা আন্দামান দ্বীপপুঞ্জে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
Image

১৯-২১ মার্চ ভারী বৃষ্টির শঙ্কা আন্দামান দ্বীপপুঞ্জে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): আগামী ১৯ থেকে ২১ মার্চ সময়কালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। এই সময়ে মৎস্যজীবীদের দক্ষিণ বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে যেতে বারণ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “গত সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও নিরক্ষীয় ভারত মহাসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার সেটি পূর্ব দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের চারপাশে অবস্থান করছে। ১৯ তারিখ সকালে, সেটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে নিম্নচাপ হিসেবে অবস্থান করবে।”

মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানিয়েছেন, “এরপর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং ২৩ মার্চ নাগাদ বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আশেপাশের অঞ্চলগুলি ১৮ মার্চ থেকে ঝড়ো আবহাওয়া অনুভব করবে, বৃষ্টিপাতও হতে পারে। ১৯ মার্চ থেকে হাওয়ার গতিবেগ বাড়বে। ১৯ থেকে ২১ মার্চ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top