News Flash

  • Home
  • খেলা
  • ইংল্যান্ডের কাছে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের
Image

ইংল্যান্ডের কাছে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের

তুরাঙ্গা, ১৬ মার্চ (হি.স.) : বুধবার ইংল্যান্ডের মহিলা দলের কাছে ৪ উইকেটে হেরে গেল ভারত। গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড।

মহিলাদের বিশ্বকাপে এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। সেই জায়গায় ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড হেরে গিয়েছিল তিনটি ম্যাচেই। কিন্তু ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দাপট দেখাল। ঝুলন গোস্বামী আবার রেকর্ড গড়লেন। তবুও ভারত হেরে গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যুগ্মভাবে মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ঝুলন। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের সঙ্গে একই বন্ধনীতে জায়গা করে নিলেন বাংলার বোলার।
এদিন টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। ভারতের মহিলারা থেমে গেল মাত্র ১৩৪ রানে। মাত্র ৩৬.২ ওভার ব্যাট করে ভারতীয় দল। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কোনও ভারতীয় ব্যাটার। ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র স্মৃতি মান্ধানা (৩৫), রিচা ঘোষ (৩৩) এবং ঝুলন গোস্বামী (২০) ছাড়া কেউ রান পাননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে চার্লি ডিন নেন চার-চারটি উইকেট।

ভারতের রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের মহিলা দল ১১২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। অধিনায়ক নাইট অপরাজিত থেকে যান ৫৩ রানে। স্কিভার করেন ৪৫ রান। মেঘনা সিং তিনটি উইকেট নিলেও রানের পুঁজি কম থাকায় শেষ হাসি আর হাসা হল না ভারতের।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top