News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: কোভিডের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে মজবুত করেছে ভারতের টিকাকরণ প্রয়াস : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: কোভিডের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে মজবুত করেছে ভারতের টিকাকরণ প্রয়াস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কোভিড-১৯-এর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে মজবুত ও শক্তিশালী করেছে ভারতের টিকাকরণ প্রয়াস। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির অধীনে বিভিন্ন দেশে ভ্যাকসিনও পাঠিয়েছে ভারত। গর্বের সঙ্গে তাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে মজবুত করেছে ভারতের টিকাকরণ প্রচেষ্টা।

বুধবার থেকে ভারতে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ, একইসঙ্গে সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদেরই ‘প্রিকশন’ ডোজ শুরু হয়েছে এদিন থেকে। প্রধানমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, দেশের নাগরিকদের টিকা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন আজ। এখন থেকে ১২-১৪ বছর বয়সিরাও ভ্যাকসিনের জন্য যোগ্য এবং ৬০ বছরের বেশি বয়সিরা প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য। আমি এই বয়সের সকলের কাছে টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।

টুইটে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “বর্তমানে ভারতে অনেকগুলি ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন রয়েছে। মূল্যায়নের যথাযথ প্রক্রিয়ার পরই আমরা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছি। এই মারাত্মক মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। একই সময়ে, আমাদের কোভিড-সংক্রান্ত সমস্ত সতর্কতা অনুসরণ করতে হবে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top