News Flash

Image

ফাঁসিতে যুবকের আত্মহত্যা

খোয়াই, ১৫ মার্চ : খোয়াই থানা এলাকায় হাতকাটায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম সাহিল দেব। পরিবারের লোকজন জানিয়েছেন, রাতে খাওয়া দাওয়ার পর সে ঘুমোতে যায়। পরবর্তী সময়ে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজনরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। তাঁকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ হাসপাতালে ছুটে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের আত্মহত্যার সংবাদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top