News Flash

Image

আবারও পানীয় জলের দাবিতে পথ অবরোধ

শিলাছড়ি, ১৫ মার্চ : পরিস্রুত পানীয় জলের দাবিতে আইলমারা থেকে শিলাছড়ি যাওয়ার রাস্তায় অবরোধ করেন স্থানীয় জনগণ। সংবাদ সূত্রে জানা গেছে, আইলমারা এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছেন। পানীয় জলের সমস্যার বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ এবং ডিডাব্লিউএস দপ্তরের কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে। আশ্বাসবাণী ছাড়া বাস্তবে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে  অপরিস্রুত পানীয় জল পান করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষজন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই মঙ্গলবার সকাল থেকে আইলমারা শিলাছড়ি সড়কের আইলমারা এলাকায় পথ অবরোধ আন্দোলন সংগঠিত করা হয়।অবরোধের ফলে ওই সড়কপথে সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন। অবরোধকারীদের প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে খুব শীঘ্রই তাদের জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top