News Flash

  • Home
  • দেশ
  • Fire: বসিরহাটে পাটের গুদামে বিধ্বংসী আগুনে জখম দুই
Image

Fire: বসিরহাটে পাটের গুদামে বিধ্বংসী আগুনে জখম দুই

বসিরহাট, ১৫ মার্চ (হি. স.) : মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটে একটি পাটের গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর-বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পানিগোবরা এলাকার একটি গুদাম থেকে আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা। এদিকে ঘটনার সময় অনেক শ্রমিকই গুদামের ভিতর কাজ করছিলেন বলে স্থানীয়দের দাবি। এই গুদামের পাশে একটি কারখানা রয়েছে। সেখানে পাটের দড়ি বের করা হয়। আগুন লাগার সময় সেই কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আগুন লেগে যাওয়ায় দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার লোকজনই মাটিয়া থানায় খবর দেন। বিশাল বাহিনী নিয়ে হাজির হয় পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও। তবে প্রাথমিকভাবে এলাকার লোকজন ও কারখানার শ্রমিকরাই আগুন নেভানোর কাজ শুরু করে। যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও অবধি কারখানার বেশির ভাগ অংশই পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলেই জানা গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top