News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিবারে অশান্তি, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা স্বামীর
Image

পরিবারে অশান্তি, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা স্বামীর

আগরতলা, ১৪ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন পূর্ব চাঁদমারি এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। অগ্নিদগ্ধ স্বামী নিতাই পাল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা গেছে, নিতাই পাল তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখতেন। পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে প্রায়ই অভিযোগ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম মতভেদ দেখা দেয়। এর জের ধরেই সোমবার সকালে নিতাই পাল গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।অগ্নিদগ্ধ নিতাই পালের এক নিকট আত্মীয় জানিয়েছেন, তাদের একটি পুত্র সন্তান রয়েছে। সাত বছর আগে মোহনপুরে সামাজিক প্রথা বিয়ে করেছিল নিতাই পাল। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক সম্পর্কে মতভেদ দেখা দেয়। সোমবার সকালে সেই মতভেদ চরম আকার ধারণ করলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার জেরেই নিতাই পাল গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণদের অনলাইন কেস ট্র্যাক না করার জন্য শাস্তি দেওয়া যায় না: ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ২ জুলাই: প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণ নাগরিকদের আদালতের ওয়েবসাইটে মামলা অনুসরণ না করার কারণে শাস্তি দেওয়া বা তাদের…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সোনামুড়ায় উদ্ধার বাংলাদেশের দুই কিশোরী, জাল ভারতীয় পরিচয়পত্র চক্রের তদন্তে প্রশাসন

আগরতলা, ২ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি ও উরমাই গ্রামে যৌথ অভিযানে বাংলাদেশের দুই নাবালিকা কিশোরীকে…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবেকাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: আইনসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। বিধানসভার সদস্যদের আদর্শ, নিষ্ঠা ও সেবার মনোভাব আইনসভাকে…

ByByReshmi Debnath Jul 2, 2026

এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি

আগরতলা, ১ জুলাই: এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই ওই দুই…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top