News Flash

  • Home
  • বিদেশ
  • Volodymyr Zelensky: ন্যাটো ভূখণ্ডে রুশ মিসাইল আছড়ে পড়া সময়ের অপেক্ষা : জেলেনস্কি
Image

Volodymyr Zelensky: ন্যাটো ভূখণ্ডে রুশ মিসাইল আছড়ে পড়া সময়ের অপেক্ষা : জেলেনস্কি

কিয়েভ, ১৪ মার্চ (হি.স.): ন্যাটোর কাছে ফের ‘নো ফ্লাই জোন’-এর দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ভার্চুয়ালি বিশ্বের উদ্দেশে বার্তা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি বলেন, ‘আমি আবারও বলছি, যদি ইউক্রেনের আকাশপথ বন্ধ না করা হয় তাহলে ন্যাটো ভূখণ্ডে রুশ মিসাইল আছড়ে পড়া সময়ের অপেক্ষা। ন্যাটোর নাগরিকদের বাড়িতে বোমা পড়বে।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমি আগেই ন্যাটোকে সতর্ক করেছিলাম, আগেই নিষেধাজ্ঞা জারি না করলে হামলা চালাবে রাশিয়া। নর্ড স্ট্রিম ২ পাইপ লাইনটিকে অস্ত্রের মতো ব্যবহার করবে তারা।’

প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযান সোমবার ১৯ তম দিনে পড়ল। এদিকে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। বহু শরণার্থী ইউক্রেন ছেড়ে আশ্রয় নিচ্ছেন অন্যত্র। কয়েকদিন আগেও ন্যাটো জোটের কাছে ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার আবেদন জানিয়েছিলেন জেলেনস্কি। তবে সেই আবেদন খারিজ করে দেয় ন্যাটো। কিয়েভের শত আর্তি সত্বেও সরাসরি যুদ্ধে জড়াতে বা সেনা পাঠাতে নারাজ আমেরিকা ও ন্যাটো। এহেন পরিস্থিতিতে ন্যাটো গোষ্ঠীর কাছে আবারও ‘নো ফ্লাই জোনে’র আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top