News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Police : পশ্চিম জেলায় এসপিও জওয়ানদের পাসিং আউট অনুষ্ঠান সম্পন্ন, নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ পুলিশ সুপারের
Image

Tripura Police : পশ্চিম জেলায় এসপিও জওয়ানদের পাসিং আউট অনুষ্ঠান সম্পন্ন, নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ পুলিশ সুপারের

আগরতলা, ১০ মার্চ : সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সদ্য পাসিং আউট হওয়া এসপিও জওয়ানদের পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার যজ্ঞেশ্বর রেড্ডি। বৃহস্পতিবার অরুন্ধতী নগর পুলিশ মাঠে ২৬৯ জন এসপিও জওয়ানের পাসিং আউট অনুষ্ঠান হয়েছে। তাদের মধ্যে মহিলা এসপিও জওয়ানও রয়েছে। পাসিং আউট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস সহ  পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

উল্লেখ্য, একমাস প্রশিক্ষণ এরপর তাদেরকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাসিং আউট করা হয়েছে। পাসিং আউট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার যজ্ঞেশ্বর রেডি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি পুলিশ কর্মীর। যারা সদ্য পাসিং আউট হয়েছে তাদেরকেও এ বিষয়ে যত্নবান হতে হবে। নিষ্ঠা এবং সততার মধ্য দিয়ে কাজ করলে সুনাম অর্জন করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

রাজ্যকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার ক্ষেত্রেও পুলিশকরদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে মনে করেন জেলা পুলিশ সুপার। সমাজকে কলুষমুক্ত রাখতে প্রতিটি মুহূর্তে নজরদারি দায়িত্ব পুলিশ কর্মীদের। রাজ্য পুলিশ কর্মীদের কাজকর্মের ভূয়শী প্রশংসা করেছেন তিনি। পুলিশকর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন বলেই রাজ্যে অপরাধপ্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে।

Releated Posts

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top