News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে এগিয়ে বিজেপি; পঞ্জাবে আপ, গোয়ায় কংগ্রেস
Image

উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে এগিয়ে বিজেপি; পঞ্জাবে আপ, গোয়ায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী উত্তর প্রদেশে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এগিয়ে রয়েছে উত্তরাখণ্ড ও মণিপুরে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে পঞ্জাবে ও গোয়ায় কংগ্রেস। উত্তর প্রদেশে সকাল ৯.১৯ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ৭টি আসনে, সমাজবাদী পার্টি ৪টি আসনে। পঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান এগিয়ে ধুরি কেন্দ্রে। মোট ২৭টি কেন্দ্রে এগিয়ে রয়েছে আপ। বিজেপি এগিয়ে একটিতে, শিরোমণি অকালি দল ৪টি আসনে, কংগ্রেস তিনটি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে। পঞ্জাবে এগিয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি। চামকৌর সাহেব কেন্দ্রে এগিয়ে রয়েছেন এই কংগ্রেস প্রার্থী।

উত্তর প্রদেশে আপাতত এগিয়ে রয়েছে বিজেপি। গোরক্ষপুরে নিজের কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর মধ্যে টুইট করলেন উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। লিখলেন, ‘মানুষ জিতছে, হার মানছে গুন্ডামি।’ অন্যদিকে, কারহলে এগিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে ৪টি আসনে, কংগ্রেস তিনটি আসনে। গোয়ায় বিজেপি ৫টি আসনে এগিয়ে, কংগ্রেস একটি আসনে। অন্যদিকে, গোয়ায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রমোদ সাওয়ান্ত। গণনা শুরুর আগে সকাল সকাল মন্দিরে পুজো দিতে যান গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top