News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee: “অব কি বার, বিজেপি পগার পার“, বিধানসভায় মমতা
Image

Mamata Banerjee: “অব কি বার, বিজেপি পগার পার“, বিধানসভায় মমতা

কলকাতা, ৯ মার্চ (হি . স.) : সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময়ে তুমুল বিক্ষোভের জেরে বুধবার বিধানসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় দুই বিজেপি বিধায়ককে। এর প্রতিবাদে ফের প্রবল বিশৃঙ্খলা তৈরি হয় বিধানসভায়। রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণে সেই গোলমালের কথা টেনে এনে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমস্ত অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। মনে রাখবেন বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অব কি বার, বিজেপি পগার পার।

সাসপেনশন তুলে নেওয়া দাবিতে প্রবল হইচই শুরু করে দেয় গেরুয়া শিবিরের বিধায়করা। পরে তাঁরা ওয়াকআউটও করেন। বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, যারা সাধারণভাবে নিজেরে এলাকাতেই জিততে পারে না তারা আবার বড় বড় কথা বলে! আমরা চাই শান্তি। ওরা চায় অশান্তি। আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। ওদের বিশ্রাম নেওয়ার সময় এসেছে।

মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে জানে না, কাজ করতে পারে না। সবুজ সাথী, শিক্ষাশ্রী সব করেছি আমরা। বাংলা দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখন উন্নয়নের শিখরে উঠেছে। যারা ভাষা জানে না, এনআরসি আন্দোলন করলে গুলি করে মারে, কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেয় তারা আবার কথা বলে কী করে। বিজেপি বলেছিল অব কি বার ২০০ পার। এবার অব কি বার পগার পার হবে।

উল্লেখ্য, সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময় তাঁকে তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে বাধা দেন ও শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বৈঠকে গতকাল মমতা বলেন, রাজ্যপালকে ভাষণ দিতে বাধা দিয়েছে বিজেপি। ওরা কোনও আইন মানে না। সাংবিধানিক সংকট হতে পারত। আমাদের মহিলা ব্রিগেড গণতন্ত্রের মান বাঁচিয়েছে। বিধানসভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি। ওরা মানুষের কথা শোনে না। ওদের একটাও আসন দেওয়া উচিত নয়। খালি দাঙ্গা করে।

Releated Posts

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top