News Flash

  • Home
  • প্রধান খবর
  • Harshvardhan Shringla: ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে সীমান্তে শান্তি অত্যাবশ্যক : শ্রিংলা
Image

Harshvardhan Shringla: ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে সীমান্তে শান্তি অত্যাবশ্যক : শ্রিংলা

মুসৌরি (উত্তরাখণ্ড), ৯ মার্চ (হি.স.): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থার অত্যন্ত জরুরি। বললেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। শ্রিংলার কথায়, চিনকে স্পষ্ট করে ভারত জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থাই উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ।

বুধবার উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (এলবিএসএনএএ) ‘ভারতের প্রতিবেশী’ ট্রেনিং মডিউলে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, “প্রতিবেশীই প্রথম পলিসি, প্রধানমন্ত্রীর আহ্বানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।” পররাষ্ট্র সচিব শ্রিংলা আরও যোগ করে বলেন, “পাকিস্তান ছাড়া বাকি এই দেশগুলির সঙ্গে আমরা সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করি।” চিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিদেশ সচিব জানিয়েছেন, চিনকে স্পষ্ট করে ভারত জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থাই উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top