News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Harish Rawat: কংগ্রেসই উত্তরাখণ্ডে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে, আত্মবিশ্বাসী হরিশ রাওয়াত
Image

Harish Rawat: কংগ্রেসই উত্তরাখণ্ডে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে, আত্মবিশ্বাসী হরিশ রাওয়াত

দেহরাদূন, ৯ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে জিততে চলছে কংগ্রেসই। আত্মবিশ্বাসের সঙ্গে ফের জানালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। তাঁর দাবি, কংগ্রেসই উত্তরাখণ্ডে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে। বুধবার হরিশ রাওয়াত বলেছেন, “আমরা নিশ্চিত, কংগ্রেসই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। আমাদের কোনও সি-প্ল্যান নেই। তবে, হ্যাঁ অনেক প্রবীণ নেতা আছেন যারা টিকিট পাননি, উত্তরাখণ্ডের রাজনীতির জন্য আমরা তাঁদের সহযোগিতা নেব।”

বৃহস্পতিবার, ১০ মার্চ উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। একদিন আগেই হরিশ রাওয়াত জানালেন, শুধুমাত্র জয় অথবা পরাজয়ের জন্য নয়, আমরা কংগ্রেস ছাড়া সেই সমস্ত দল ও ব্যক্তিদের সহযোগিতা কামনা করব উত্তরাখণ্ডের স্বার্থে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে মোট আসন ৭০। বিজেপি না-কি কংগ্রেস, কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে দেবভূমি, তা বৃহস্পতিবারই জানা যাবে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top