News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার, মোদীকে ধন্যবাদ হাসিনার
Image

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার, মোদীকে ধন্যবাদ হাসিনার

ঢাকা ও নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও তিউনিসিয়ান নাগরিকরাও ইউক্রেনে আটকে রয়েছেন। ভারত সরকারের ‘অপারেশন গঙ্গা’-র অধীনে ইউক্রেনে আটকে থাকা অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা হচ্ছে। ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৯ জন বাংলাদেশি নাগরিককে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ৯ জন নাগরিককে ‘অপারেশন গঙ্গা’-র অধীনে ইউক্রেন থেকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলেও জানা গিয়েছে সরকারি সূত্রে। প্রসঙ্গত, শুধুমাত্র বাংলাদেশ নয়, নেপাল ও তিউনিসিয়ান নাগরিকদেরও ‘অপারেশন গঙ্গা’-র অধীনে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। উদ্ধার করা হয়েছে পাকিস্তানি নাগরিকদেরও।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top