News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: ভারতে ওঠা-নামা করছে কোভিড-সংক্ৰমণ, আরোগ্যের হার ৯৮.৬৯ শতাংশ
Image

Covid19: ভারতে ওঠা-নামা করছে কোভিড-সংক্ৰমণ, আরোগ্যের হার ৯৮.৬৯ শতাংশ

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার কমছে। ভারতে এই মুহূর্তে ওঠা-নামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও বিগত ২৪ ঘন্টায় খানিকটা বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১৪৫ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৫১ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪,৬৯,৬২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২,৯৮৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৮ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৯,৩৩,৯৯,৫৫৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৪৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১৫,৩৫৫ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৭,৪১৬ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,১৩,৫৬৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৯ শতাংশ। নতুন করে ৪,৫৭৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৯,৭৫,৮৪৩ জন।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top