News Flash

  • Home
  • বিদেশ
  • Oil price: তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার হতে পারে, হুঁশিয়ারি রাশিয়ার
Image

Oil price: তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার হতে পারে, হুঁশিয়ারি রাশিয়ার

মস্কো, ৮ মার্চ (হি.স.) : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তৃতীয়বারের বৈঠকেও বিশেষ ফল হয়নি। ইউক্রেন পরিস্থিতির প্রভাব পড়তে চলেছে তেলের আন্তর্জাতিক বাজারে। সূত্রে জানা যায়, রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দেওয়ার জন্য পশ্চিমী দেশগুলি সেদেশ থেকে তেল আমদানি বন্ধ করার কথা ভাবছে। রাশিয়া মঙ্গলবার পাল্টা হুমকি দিয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম বেড়ে ৩০০ ডলার বা ২৩ হাজার টাকার বেশি হতে পারে।

সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের এক ব্যারেলের দাম ছিল ১৩৯ ডলার বা ১০ হাজার ৬৮৯ টাকার কিছু বেশি। আমেরিকা থেকে অপরিশোধিত তেল রফতানি করা হয়েছে প্রতি ব্যারেল ১১৯.৮৬ ডলার দরে। এদিন তেলের পাশাপাশি নিকেল ও অন্যান্য পণ্য কেনার জন্যও আগ্রহ দেখিয়েছেন ব্যবসায়ীরা। ইউক্রেনে রাশিয়ার হানাদারি না থামায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক বাজারে। অনেক ব্যবসায়ীই প্রয়োজনীয় পণ্য আগে থেকে কিনে রাখতে চাইছেন।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক বলেন, “আন্তর্জাতিক মহল যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেয়, তাহলে বিপর্যয় দেখা দেবে। প্রতি ব্যারেল তেলের দাম বাড়বে অভুতপূর্ব হারে। এমনকি তা ৩০০ ডলার ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয়।” নোভাকের দাবি, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করলে ইউরোপের বিভিন্ন দেশ যে বিপর্যয়ের মুখে পড়বে, তার ধাক্কা সামলাতে সময় লাগবে এক বছর। তেল কিনতে হবে আগের চেয়ে অনেক বেশি দামে। তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অন্যান্য পণ্যের দাম।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top