News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ : অমিত শাহ
Image

Amit Shah: নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকালে টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবসে’ সাহস ও বীরত্বের প্রতীক নারী শক্তিকে কুর্নিশ।”

প্রতি বছর ৮ মার্চ দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ। মাতৃশক্তিকে শক্তিশালী ও সবল করে তুলে তাঁদের মধ্যে নতুন আস্থা জাগিয়ে তুলছে মোদী সরকার, যার ফলে নারীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের কৃতিত্ব দিয়ে দেশকে গর্বিত করছেন।”

Releated Posts

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top