News Flash

  • Home
  • দিনের খবর
  • Mansukh Mandviya: ভারতে ১৭৯.১৩-কোটি টিকাকরণ সম্পন্ন, সাহসী নারী শক্তিকে কুর্নিশ মনসুখের
Image

Mansukh Mandviya: ভারতে ১৭৯.১৩-কোটি টিকাকরণ সম্পন্ন, সাহসী নারী শক্তিকে কুর্নিশ মনসুখের

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। ভারতে ১৭৯.১৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২১ লক্ষ ৩৪ হাজার ৪৬৩ জন প্রাপক। ফলে ভারতে ১৭৯.১৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৭৯,১৩,৪১,২৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস, এদিন কোভিড-টিকাকরণের সঙ্গে যুক্ত সাহসী নারী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, কোভিড টিকাকরণ অভিযানে আশ্চর্যজনক সাহসের পরিচয় দেওয়া নারী শক্তিকে কুর্নিশ। এদিন আন্তর্জাতিক নারী দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৭.৪৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ মার্চ সারা দিনে ভারতে ৮,৭৩,৩৯৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,৪৩,১০,৫৬৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৮,৭৩,৩৯৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৩ জন।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top