News Flash

  • Home
  • বিদেশ
  • Pakistan: ফএটিএফ-এর ধূসর তালিকাতেই পাকিস্তান, জুন অবধি থাকতে হবে এই অবস্থানেই
Image

Pakistan: ফএটিএফ-এর ধূসর তালিকাতেই পাকিস্তান, জুন অবধি থাকতে হবে এই অবস্থানেই

প্যারিস, ৫ মার্চ (হি.স.): আর্থিক তছরুপ প্রতিরোধী আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর ধূসর তালিকাতেই রয়ে গেল পাকিস্তান।চলতি বছরের জুন মাস পর্যন্ত এই তালিকা থেকে বেরোনোর আর কোনও সম্ভাবনা নেই পাকিস্তানের। এফএটিএফ জঙ্গিদের অর্থ সাহায্য বন্ধ করার জন্য পাকিস্তান সরকারকে বেশ কিছু অতিরিক্ত শর্ত আরোপ করেছিল, কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও পাক সরকার সে বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাই ধূসর তালিকাতেই স্থান পেল পাকিস্তান।

এফএটিএফ জানিয়েছে, পাকিস্তান ২০১৮ সালের কর্ম পরিকল্পনা অনুযায়ী ২৭টি অ্যাকশন আইটেমের মধ্যে ২৬টি সম্পন্ন করেছে। পাকিস্তানকে এই অগ্রগতি অব্যাহত রাখতে উৎসাহিত করেছে এফএটিএফ। সিঙ্গাপুরের টি রাজা কুমারকে এফএটিএফ-এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে প্লেনারি।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top